২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে চুরির দায়ে ট্রাকচালককে কারাদ-

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে বিভিন্ন পণ্য চুরির দায়ে এক ট্রাক চালকের ছয়মাস কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে বিভিন্ন পণ্য চুরির দায়ে এক ট্রাক চালকের ছয়মাস কারাদণ্ড হয়েছে। এ ছাড়া অতিরিক্ত পণ্য নিয়ে বন্দর চ্যানেলে অবস্থান করায় চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে দুটি লাইটারেজ জাহাজকে। বুধবার বন্দর ম্যাজিস্ট্রেট অনুপম সাহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা ও সাজা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বন্দরের অবস্থানরত একটি জাহাজের ১৩টি কপিকল, ১৮টি ইউরিচ ও একবস্তা লোহার কেবল নিয়ে পালানোর সময় বন্দরের নিজস্ব নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন মনির হোসেন নামে ওই ট্রাক চালক। তাকে বুধবার ছয়মাসের বিনাশ্রম কারাদ- এবং পাঁচ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। এ ছাড়া বন্দর চ্যানেলে নোঙ্গর করে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নির্ধারিত ওজনের বেশি পণ্য নিয়ে অবস্থান করায় এমভি গোল্ডেন হোপ ও এমভি এসই ট্রান্সপোর্ট নামের লাইটারেজ দুটিকে জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট অনুপম সাহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১১৮ ঘ.