২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে দু’দলের সংঘর্ষে নিহত ২

আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উজেলায় বুধবার দুই গ্র“পের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হন ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

নড়াইল, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উজেলায় বুধবার দুই গ্র“পের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হন ১০ জন। নিহত শুকুর মোল্লা (৮৫) ও মাছুদ মোল্লা (৫০) উপজেলার আমডাঙ্গা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ জাকিরুল ও শামীম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লোহাগড়া থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমডাঙ্গা গ্রামের ইউনুস মোল্লা ও টুকু মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় ইফতার করা নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। এর জেরে বুধবার সকালে দু’পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ঘটনাস্থলে টুকু মোল্লার সমর্থক শুকুর এবং ইউনুস মোল্লার সমর্থক মাছুদ নিহত হন। তিনি আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাস শেল এবং এক রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৩ ঘ.