২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ইফতার পার্টিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

পটুয়াখালীর কলাপাড়ায় পাশাপাশি স্থানে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ ইফতার মাহফিল আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

পটুয়াখালী, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কলাপাড়ায় পাশাপাশি স্থানে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ ইফতার মাহফিল আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পৌার শহরের নতুন বাজার ও এর আশপাশের এলাকায় এ আদেশ বলবৎ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ে বুধবার সন্ধ্যায় পূর্ব ঘোষিত সময় অনুযায়ী উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে উপজেলা ছাত্রলীগ একই স্থানে পাশের বাজার মসজিদে ইফতার পার্টি করার ঘোষণা দেয়। যে কোন ধরণের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে নতুন বাজারসহ সংলগ্ন এলাকায় মিছিল, মিটিংসহ যে কোন সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২৭ ঘ.