২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় ২ শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সোমবার প্রাইভেটকারের ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন এক ইউপি সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সোমবার প্রাইভেটকারের ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন এক ইউপি সদস্য। ঢাকা-সিলেট মহাসড়কে বুদন্তি ইউনিয়নের শশই এলাকায় নিহত শিশুরা হল ওই এলাকার কালাচান দাসের মেয়ে সুপর্ণা দাস (৬) এবং ফকিরচন্দ্র দাসের মেয়ে মুক্তা দাস (৫)। আহত সফিক মিয়া বুদন্তি ইউনিয়ন পরিষদ সদস্য। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বিজয়নগর উপজেলাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী ছাউনির ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দুই শিশু নিহত হয়। প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে, বলেন এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.