২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

নরসিংদী শহরের এক ‘সন্ত্রাসীকে’ শনিবার রাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 10:43 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

নরসিংদী, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী শহরের এক ‘সন্ত্রাসীকে’ শনিবার রাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. রাহাত (২৬) নরসিংদী শহরে সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের রাঙ্গামাটি কাজী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান। ওসি আরো বলেন, স¤প্রতি এই সন্ত্রাসী (রাহাত) আরেকটি সন্ত্রাসী দলের সঙ্গে গোলাগুলিতে আহত হয়েছিল। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩৯ ঘ.