২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাফ হত্যা মামলায় আরো দুই আসামি রিমান্ডে

সৌদি নাগরিক খালাফ আল আলী হত্যামামলায় গ্রেপ্তার আরো দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি নাগরিক খালাফ আল আলী হত্যামামলায় গ্রেপ্তার আরো দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে সাত দিনের হেফাজত চাইলে ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক তিন দিনের হেফাজত মঞ্জুর করেন। ওই দুই ব্যক্তি হলেন- সাইফুল ইসলাম মামুন ও রফিকুল ইসলাম খোকন। খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়াদের মধ্যে আল আমীন ও আলী আকবর লালু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তারের পর আল আমীনসহ চারজনকে আটদিনের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। গত ৫ মার্চ রাতে গুলশানে খুন হন সৌদি নাগরিক খালাফ আল আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/২২২৫ ঘ.