পাবনা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় একটি হত্যামামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার পাবনা জেলা ও দায়রা জজ হাসান ঈমাম এই রায় দেন।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার জালালপুর গ্রামের শামসুল আলম, আলাউদ্দিন, বাবু, আয়নাল ও জানে আলম। এর মধ্যে জানে আলম পলাতক।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে আসামিদের আরো এক বছর কারাভোগ করতে হবে।
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০০৭ সালের ১ অগাস্ট নিজ ঘরে খুন হন জালালপুর গ্রামের হযরত আলী। এরপর হযরতের স্ত্রী মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/২১৪৫ ঘ.
bdnews24