২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাগরিক সুবিধার জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক নয়’

নাগরিক সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক না করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাগরিক সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক না করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্বাচন কমিশন বা সরকার জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ধারা ১১(১) অনুযায়ী সরকারি গেজেটে নাগরিক সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের জন্য বলা যেতে পারে, কিন্তু তা বাধ্যতামূলক করা হয়নি।’ দেশের সব জায়গায় জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম স¤পন্ন না হওয়া পর্যন্ত তা বাধ্যতামূলক করা, কিংবা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দেওয়ার জন্য কাউকে বাধ্য করা যাবে না বলে আইনে উল্লেখ রয়েছে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র না থাকায় কাউকে নাগরিক সুবিধা পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত করা যাবে না বলেও আইনে উল্লেখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১৩৮ ঘ.