ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১৮ জন উপসচিবের পদে রদবদল হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়।
এদের মধ্যে সড়ক বিভাগের উপসচিব মিজানুর রহমান ও মুজিবুর রহমান এবং জনপ্রশাসনের ন্যস্ত মজিবর রহমান আল মামুন ও জামাল উদ্দিন শাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সড়ক বিভাগের উপসচিব মহিউদ্দিন আহমেদ খানকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব আনোয়ার হোসেন চৌধুরী ও আব্দুল হামিদকে সড়ক বিভাগে, সরদার সরাফত আলীকে কৃষি মন্ত্রণালয় এবং খলিলুর রহমানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা উপসচিবদের মধ্যে শেখ মোহাম্মদ বিল্লাল হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাঈদা নাইম জাহান ও মো. ইয়াসীনকে অর্থ বিভাগ, মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফারুক আলম ও আব্দুস সামাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়, খান মো. নুরুল আমিনকে শিক্ষা মন্ত্রণালয় এবং সুলতানা সাঈদা জাহানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের উপসচিব পুলক রঞ্জন সাহাকে অর্থ বিভাগ এবং প্রণব কুমার ঘোষকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭০১ ঘ.
bdnews24