২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

অপহরণের তিন মাস পর রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 08:07 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

রাজবাড়ী, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের তিন মাস পর রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দর্শনা এলাকা থেকে তাকে উদ্ধার করে আনা হয়। এ অপহরণে জড়িত থাকার দায়ে সোহেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ মে কলেজ থেকে বাড়ি ফেরার পথে একদল যুবক জোরপূর্বক মেয়েটিকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তার বাবা পাংশা থানায় সোহেলসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন। বুধবার সকালে পাংশা থানার ওসি আব্দুল খালেক জানান, বর্তমানে মেয়েটি পুলিশী হেফাজতে রয়েছে। “জিজ্ঞাসাবাদ এবং ডাক্তারি পরীক্ষা শেষে মেয়েটিকে আদালতের মাধ্যমে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।” পাংশার মৃগী পুলিশ ফাঁড়ির আইসি রফিক উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে কয়েকজন যুবক এক তরুণীকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। এ সময় সোহেল ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায়। মঙ্গলবার রাতে দর্শনা গিয়ে মেয়েটিকে উদ্ধার ও সোহেলকে গ্রেপ্তার করে পাংশা থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০৫ ঘ.