২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্রমামলায় যুবকের সাজা

বরিশাল নগরীতে র‌্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ আটক এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

বরিশাল, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে র‌্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ আটক এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশাল জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. আলী হায়দার মঙ্গলবার এই দণ্ডাদেশ দেন। দণ্ডিত রনি হাওলাদার (৩২) নগরীর শীতলা খোলা আব্দুল গফুর সড়কের রওন হাওলাদারের ছেলে। গত ৩০ জানুয়ারি নগরীর সদর রোড দক্ষিণাঞ্চল গলি থেকে একটি দেশি পিস্তল ও একটি থ্রিনট থ্রি রাইফেলের গুলিসহ রনিকে আটক করে র‌্যাব। এই ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন। থানার উপ-পরিদর্শক আবু তাহের ২৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়। মামলার ২৪ জনের মধ্যে ১০ জনের সাাক্ষ্য নেওয়ার পর মঙ্গলবার আদালত রায় দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৪ ঘ.