গাজীপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদী দূষণের অপরাধে গাজীপুরের ভবানীপুরের একটি ডাইং কারখানাকে ৩০ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার এক অভিযানে এএমসি নীট কম্পোজিট নামের ওই ডাইং কারখানাকে এ জরিমানা করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, কারখানার বর্জ্য শোধনাগারের ত্র“টিসহ পরিবেশগত অব্যবস্থাপনা ধরা পড়ায় অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা আদায় করেন।
পরিবেশ সংরক্ষণ আইনে লাল শ্রেণীভুক্ত এ কারখানা ২০০৮ সাল থেকে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বেআইনীভাবে চলছে এবং তুরাগ নদী দূষণ করছে।
অধিদপ্তরের অনুসন্ধানে দেখা গেছে, কারখানটি থেকে পর্যন্ত ৯ দশমিক ৬০ কোটি লিটার দূষিত তরল বর্জ্য তুরাগ নদীতে মিশ্রিত হয়েছে। এ কারখানার বর্জ্য পানি পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় মাত্র ৩.০৮ মিলিগ্রাম/লিটার, যা জলজ প্রাণির জন্য মারাত্মক ক্ষতিকর।
কারখানার মালিক পরিবেশ দূষণের অপরাধ স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। এছাড়া দ্রুত বর্জ্য পরিশোধনাগারের ত্র“টি সংশোধনের অঙ্গীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭৪৬ ঘ.
bdnews24