২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যমুনার স্পারে আবারো ধস

বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডাবাড়ি ইউনিয়নে যমুনা নদীর ভাঙনরোধে নির্মিত বানিয়াযান স্পারে আবারো ধস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

বগুড়া, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডাবাড়ি ইউনিয়নে যমুনা নদীর ভাঙনরোধে নির্মিত বানিয়াযান স্পারে আবারো ধস হয়েছে। শুক্রবার এ স্পারের ৪৪ মিটার ধসে গেছে। এখন সেখানে জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙন নিয়স্ত্রণের চেষ্টা চলছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এনিয়ে এবার বর্ষা মৌসুমে এ স্পারে তিনবার ভাঙন হল। প্রথম ধস হয়েছিল ৩০ জুন। এরপর হয় ১৭ জুলাই। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কেজি মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০২ সালে যমুনার ভাঙনরোধে নয়শ’ মিটার দীর্ঘ এই বানিয়াযান স্পার নির্মাণ করা হয়। এই স্পারের ৭৫০ মিটার অংশ মাটির এবং ১৫০ মিটার আরসিসি। দুপুর ২টা থেকে ¯পারের মাটির অংশে ধস নামতে শুরু করে। ধস ঠেকাতে সেখানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। একদিকে পানিবৃদ্ধি অন্যদিকে বাতাসের তীব্রতা বেশি হওয়ায় ভাঙন ক্রমেই বেড়ে চলেছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার যমুনার পানি বিপদসীমার ২ সেন্টিমিটার উপর এবং শুক্রবার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.