২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কিশোর খুন, গ্রেপ্তার ১

টাঙ্গাইল সদরে শনিবার ইট দিয়ে পিটিয়ে এক কিশোরকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

টাঙ্গাইল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদরে শনিবার ইট দিয়ে পিটিয়ে এক কিশোরকে হত্যা করা হয়েছে। নিহত কৃষ্ণ চন্দ্র দাস (১২) জেলা শহরের সুপারি বাগান এলাকার ষষ্টি চন্দ্র দাসের ছেলে। হত্যার অভিযোগে প্রতিবেশী রেজা খানসুরের ছেলে আক্তার হোসেন ফয়সালকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বেলা ১১টায় কৃষ্ণ বাড়ির পাশে খেলা করছিল। এ সময় আক্তার হোসেন ফয়সাল পেয়ারা দেওয়ার কথা বলে নিজ বাড়ি ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করতে থাকে কৃষ্ণকে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ঢাকা নেওয়ার পথে দুপুর ২টায় তার মৃত্যু হয়। ফয়সালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের ফুফু লক্ষ্মী রানী দাস বাদী হয়ে আক্তার হোসেন ফয়সালকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯১৬ ঘ.