২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ বেকারিকে জরিমানা

নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে তিন বেকারিকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে তিন বেকারিকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক জুবায়ের আহমদের নেতৃত্বে আদালত এ জরিমানা করে। জুবায়ের আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, পাঁচলাইশ থানার বিবির হাট ও নাজিরপাড়া এলাকার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাবার প্রস্তুতে অস্বাস্থ্যকর পরিবেশ ছাড়াও মোড়কজাত প্যাকেটে ওজন, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় মেসার্স মায়ের দোয়া বেকারিকে ৪০ হাজার টাকা, মেসার্স এশিয়া বেকারিকে ৫০ হাজার ও মেসার্স জান্নাত বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েটিফোর ডটকম/টিএইচ/এএল/১৮৪৪ ঘ.