২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম রেল স্টেশনের বুকিং সহকারীদের বদলি

এর পাশাপশি রেল স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শককে তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 09:17 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগ ওঠায় চট্টগ্রাম রেল স্টেশনের বুকিং সহকারীদের বদলির নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শন শেষে পূর্ব রেলের মহা ব্যবস্থাপক তাফাজ্জল হোসেনকে এই নির্দেশ দেন মন্ত্রী। এর পাশাপশি রেল স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক এ কে এম সালেহ পাটোয়ারীকে তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। বুকিং সহকারীদের পর্যায়ক্রমে বদলি করতে বলা হয়েছে। রেল স্টেশন পরিদর্শনের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, “এখানকার বুকিং সহকারীদের বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। তাদের বদলির জন্য পূর্বাঞ্চলের জিএমকে নির্দেশ দেওয়া হয়েছে।” “চট্টগ্রামের মতো বাংলাদেশের আর কোথাও এমন টিকিট কালোবাজারি হয় না। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, কর্মকর্তা-কর্মচরাী ও বাইরের দালালদের সমন্বয়ে এ কাজ হয়,” বলেন তিনি। মন্ত্রী রেলের কর্মকর্তা-কর্মচারীদের ‘ভালো’ হয়ে যাওয়ার পরামর্শও দেন। পরিদর্শনকালে চট্টগ্রাম রেল স্টেশনের দুই ভুক্তভোগী যাত্রী টিকিট কেনা নিয়ে তাদের দুর্ভোগের বিষয়টি রেলমন্ত্রীকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এমআই/১৫১৩ ঘ.