ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হলেন যুগ্ম-সচিব তরুণ কান্তি ঘোষ।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার তাকে ওই পদে প্রেষণে নিয়োগ দিয়েছে।
তরুণ কান্তি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োজিত ছিলেন।
বোর্ডের বিদায়ী ভাইস চেয়ারম্যান এডি মোহাম্মদ আব্দুল বাসেতকে প্রত্যাহার পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটির অধীনে ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় সমন্বিত সমাজ উন্নয়ন দ্বিতীয় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিযুক্ত উপসচিব এসএম জাকির হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে কর্মরত উপসচিব আলী আহসানকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে।
ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত জ্যেষ্ঠ সহকারী সচিব সুরাইয়া বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২৫০ ঘ.
bdnews24