২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে ভেজালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবি

যারা খাদ্যে ভেজাল দেয় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও শাস্তি প্রদানের দাবি জানিয়েছে কয়েকটি পরিবেশবাবাদী সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা খাদ্যে ভেজাল দেয় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও শাস্তি প্রদানের দাবি জানিয়েছে কয়েকটি পরিবেশবাবাদী সংগঠন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও নাগরিক সমাবেশে এসব দাবি জানানো হয়। বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা ভেজাল প্রতিরোধে চলমান ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়িয়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখার দাবি জানান। তারা আরো বলেন, যারা খাদ্য দ্রব্যে ভেজাল দেয় ও বিষাক্ত ফরমালিন মেশায় তাদের শুধু জরিমানা নয়, সামাজিকভাবেও বয়কট করতে হবে। জনউদ্যোগ চট্টগ্রাম জেলার সমন্বয়কারী শরীফ চৌহানের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদা বেগম শিরু, বর্ণালীর নির্বাহী পরিচালক ও যুব সংগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন কবির সুমন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৮৩২ ঘ.