২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৫শ’ ঘনফুট সুন্দরী কাঠ উদ্ধার

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ পাঁচশ’ ঘনফুট সুন্দরী কাঠ উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

বাগেরহাট, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের কর্তন নিষিদ্ধ পাঁচশ’ ঘনফুট সুন্দরী কাঠ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের একটি খালের পাড় থেকে এ সুন্দরী কাঠ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। তবে কোনো কাঠ পাচারকারীকে আটক করতে পারেনি তারা। কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন শরণখোলা কন্টিনজেন্ট কমান্ডার আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ এ সুন্দরী কাঠ উদ্ধার করে। কাঠ পাচারকারী চক্র সুন্দরবন থেকে কেটে এনে এই কাঠ বিক্রির জন্য ওই খাল পাড়ে জড়ো করে রাখে বলে ধারণা করছে কোস্টগার্ড। উদ্ধারকৃত কাঠ সুন্দরবন পূর্ব বিভাগের গুলিশাখালী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২২ঘ.