ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের পাঁচ উপসচিবসহ সাত কর্মকর্তা পদে রদবদল হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়।
এদের মধ্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক আবদুল্লাহ হেল বাকী এবং আবদুল হামিদকে প্রত্যাহার করা হয়েছে।
পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
ওই ইউনিটের দুই পরিচালক পদে নতুন নিয়োগ পেয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মোহাম্মদ শাহাদৎ হোসেন ও মেহের নিগার।
এ ছাড়া বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, রাজশাহীর উপ-পরিচালক জামাল উদ্দিন শাহকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নোয়াখালীর চাটখিলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু দাউদ মো. গোলাম মোস্তফাকে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর আগে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে তাকে নিয়োগের আদেশটি বাতিল করা হয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নূরুল্লাহ নূরী ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭১৬ ঘ.
bdnews24