চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) রমনী রঞ্জন চাকমা এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ওয়াসিম (৩০) পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।
২০০৫ সালের ৬ অগাস্ট নগরীর কোতয়ালি থানার এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন নেভাল এভিনিউতে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে একটি কাটা বন্দুক ও একটি ধামাসহ ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনার পর দায়ের মামলায় ওয়াসিমের বিরুদ্ধে ২০০৫ সালের ৬ অগাস্ট আদালতে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬০৮ ঘ.
bdnews24