নেত্রকোনা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় জেলা ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার প্রথম প্রহরে উপজেলার বাঘরা এলাকায় এ দুর্ঘটনায় নিহত কামরুল ইসলাম খান নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি।
পূর্বধলা থানার ওসি মাহবুবুর রহমান জানান, ময়মনসিংহ থেকে মোটর সাইকেলে করে নেত্রকোনা আসার পথে বাঘরা এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন কামরুল।
সংঘর্ষের পরপরই পিকআপ ভ্যানটিসহ চালক পালিয়ে যায় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৪১৭ ঘ.
bdnews24