২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থপতি মাজহারুলের শূন্যতা পূরণ হওয়ার নয়: খালেদা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মাজহারুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মাজহারুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এক শোক বিবৃতিতে তিনি বলেন, “স্থপতি মাজহারুল ইসলামের মৃত্যুতে দেশ একজন প্রতিভাদীপ্ত স্থপতিকে হারাল। এই শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।” ইনস্টিটিউট অব আর্কিটেক্টস, বাংলাদেশের প্রথম সভাপতি মাজহারুল ইসলাম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে শনিবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। এই স্থপতির বয়স হয়েছিল ৮৯ বছর। জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল স্থাপত্য নকশা, জাতীয় গ্রন্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়েল চারুকলা ইনস্টিটিউট ও লাইব্রেরি ভবন, রাঙ্গামাটি শহর পরিকল্পনাসহ দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটের নকশা তৈরি হয়েছিল তারই হাত দিয়ে। মাজহারুল ইসলামের অবদানের কথা স্মরণ করেন বিএনপি চেয়ারপারসন বলেন, তিনি স্থাপত্য শিল্পে যে অসামান্য অবদান রেখে গেছেন, তা বাংলাদেশসহ সারা বিশ্বে প্রশংসা লাভ করেছে। তিনি জাতির গর্বিত সন্তান। তিনি তার মেধা ও মনন দিয়ে স্থাপত্য শিল্পকে সমৃদ্ধ করে গেছেন। খালেদা জিয়া প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৪৮ ঘ.