রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালের কণ্ঠের আসাদুর রহমানকে সভাপতি এবং সোনালী সংবাদের এনায়েত করিমকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নতুন কমিটি গঠিত হয়েছে।
রোববার সকালে রাবিসাস কার্যালয়ে সমিতির সাবেক সভাপতি এএম জাহিদের (ডেইলি স্টার) সভাপতিত্বে ২০১২-১৩ সালের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি-১ সাইফুর রহমান আকন্দ (জনকণ্ঠ), সহসভাপতি-২ লুৎফর রহমান (বেস্টনিউজ২৪.কম), যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আলী (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম (ঢাকানিউজ টোয়েন্টিফোর ডটকম), কোষাধ্যক্ষ শাকির আহমাদ (ইত্তেফাক), তথ্য-প্রযুক্তি সম্পাদক এস এম নাদিম মাহমুদ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান (রাজবার্তা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুজন নাজির (সকালের খবর), দফতর সম্পাদক সাঈদ শুভ (নিউ নেশন), ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন শিমুল (মানবজমিন), কার্যকরী সদস্য মাইদুল ইসলাম (দি এডিটর) ও আনিসুর রহমান (প্রাইম নিউজ বিডি ডটকম)।
এছাড়াও সমিতির গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এএম জাহিদ (ডেইলি স্টার) ও সোহেল রানা (ডেইলি সান)।
সমিতির উপদেষ্টা পরিষদ ও সমিতির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সমিতির পরিচালনার জন্য একটি গঠনতন্ত্রও পাস করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮৩৭ ঘ.
bdnews24