২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী খুনের অভিযোগ

গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 06:23 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

গাজীপুর, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে দাম্পত্য কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী কাকলীর হাত-পায়ের রগ কেটে খুন করার পর স্বামী বুলবুল পালিয়ে যায় বলে প্রতিবেশীদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে। গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারের বাদে কলমেশ্বর গ্রামের ডা. আবুর হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন নিহত কাকলীর (২৬) ও তার স্বামী বুলবুল (৩২)। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেড়মাস আগে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাদে কলমেশ্বর গ্রামের ডা. আবুর হোসেনের ভাড়া বাড়িতে ওঠেন। “শনিবার রাতে দাম্পত্য কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে কাকলীর হাত-পায়ের রগ কেটে খুন করার পর বুলবুল পালিয়ে যায়।” রোববার সকালে বাড়ির লোকজন ঘরের ভেতর কাকলীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে দেয়। সকাল সাড়ে ৯টার দিকে কাকলীর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২০ঘ.