২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বেকারির এক লাখ ১০ হাজার টাকা জরিমানা

অপরচ্ছিন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে চট্টগ্রামের তিনটি বেকারিকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 12:53 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরচ্ছিন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে চট্টগ্রামের তিনটি বেকারিকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান তিনটি হল- মেসার্স ঝর্ণা বেকারি, আল হাসান বেকারি ও সুগন্ধা বেকারি। শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক জুবায়ের আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর চান্দগাঁও এলাকার এই তিন বেকারিকে জরিমানা করে। জুবায়ের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঁচা ডিম দিয়ে কেক বানানোর অপরাধে ঝর্ণা বেকারিকে ৫০ হাজার, আবাসিক ভবনের নিচে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের জন্য আল হাসান বেকারিকে ৩০ হাজার এবং সুগন্ধা বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠান তিনটিরই পরিবেশ ছাড়পত্র নেই বলে জানান তিনি। আদায় করা জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮৪৭ ঘ.