খাগড়াছড়ি, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা বাজার সংলগ্ন একটি বেইলি সেতুর পাটাতন দেবে যেয়ে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ প্রায় ৩ ঘণ্টা সড়ক বন্ধ থাকে।
এতে, শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ওই সেতুর উভয়দিকে দীর্ঘ যান সৃষ্টি হয়।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশির দশকে অস্থায়ীভাবে নির্মিত সেতুটির পাটাতন প্রায়ই দেবে গিয়ে অকেজো হয়ে পড়ে।
“আজও একইভাবে যোগাযোগে বিঘœ ঘটে।”
প্রত্যক্ষদশীরা জানান, একটি মালবাহী ট্রাক সেতুটি পর হওয়ার সময় সেতুর একটি পাটাতন দেবে গেলে এই বিপত্তি ঘটে।
গুইমারা থানার ওসি বছির আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২২ঘ.
bdnews24