২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঢাকায় তিন হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

চাঁদপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় তিন হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টায় ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিলার নান্টু ওরফে সবুর খান (৩৭) ফরিদগঞ্জের চররামপুর গ্রামের আমিনুল হক চৌকিদারের ছেলে। তিনি রাজধানীর তেজগাঁও থানায় তিনটি হত্যা মামলার আসামি বলে পুলিশ দাবি করেছে। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তিনি মোটর সাইকেলে করে পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন। কিলার নান্টুর বিরুদ্ধে তেজগাঁও থানায় তিনটি হত্যা মামলা আছে। ২০০১-’০২ সালে করা ওই মামলাগুলোর পর থেকে তিনি পালিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৪৫ ঘ.