২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি বাড়াতে নাইজেরিয়ার প্রতি আহ্বান

বাংলাদেশ থেকে ওষুধ, সিরামিক সামগ্রী, তৈরি পোশাক এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্য আমদানি বাড়াতে নাইজেরিয়ার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে ওষুধ, সিরামিক সামগ্রী, তৈরি পোশাক এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্য আমদানি বাড়াতে নাইজেরিয়ার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নাইজেরিয়ার নতুন রাষ্ট্রদূত ওয়েবোলা কুকু বৃহস্পতিবার দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লালদেব সাংবাদিকদের বলেন, গণভবনে এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাগুলো মেলে ধরার কথা বলেন নাইজেরিয়ার রাষ্ট্রদূত। তিনি উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গত সাড়ে তিন বছরে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে তা অব্যাগত থাকবে বলে জানান। বৈঠকে অ্যাম্বসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০১১ ঘ.