২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের খালে বিষটোপ দিয়ে মাছ ধরার সময় আটক ৪

পূর্ব সুন্দরবনের একটি খালে বিষটোপ দিয়ে মাছ ধরার সময় চারজনকে আটক করেছে বনকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 10:13 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

বাগেরহাট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব সুন্দরবনের একটি খালে বিষটোপ দিয়ে মাছ ধরার সময় চারজনকে আটক করেছে বনকর্মীরা। বুধবার সন্ধ্যায় সুন্দরবনের ঝাপসী ভারানী খাল থেকে এদের আটক করে চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্পের বনকর্মীরা। এ সময় তাদের কাছ থেকে প্রায় তিন কেজি চিংড়ি মাছ, নৌকা, জাল ও ‘ফাইটার’ নামের আধা শিশি কীটনাশক উদ্ধার করা হয়। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো সাংবাদিকদের জানান, ঝাপসী ভারানী খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার নয়ন মিস্ত্রীর নেতৃত্বে একদল বনকর্মী তাদের গ্রেপ্তার করে। আটক মো. হাকিম ঢালি (৪৫), মো. ইব্রাহিম শেখ (৩০), রবিউল ইসলাম (২০) ও আরজান শেখ (৪০) বন বিভাগের অনুমতি না নিয়েই সুন্দরবনে মাছ ধরতে ঢুকেছিলেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫১০ ঘ.