২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে দুর্ঘটনা ৩ বাংলাদেশির জানাজায় শোকের আবহ

নিউ ইয়র্কের গ্র্যান্ড আইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির জানাজা মঙ্গলবার সন্ধায় মিশিগানের বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রমিক সিটির নূর মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 11:09 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কের গ্র্যান্ড আইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির জানাজা মঙ্গলবার সন্ধায় মিশিগানের বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রমিক সিটির নূর মসজিদে অনুষ্ঠিত হয়েছে। প্রাণোচ্ছল তিন যুবকের মৃত্যুতে জানাজার সময় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তিন বন্ধুর লাশ দেখে স্বজনেরা নির্বাক হয়ে পড়েন। হ্যামট্রমিক সিটির বাসিন্দা তিন বন্ধু সিলেটের গোলাপগঞ্জের শফিউল আলম (২০), ওসমানী নগরের নাজিম খান (২১) ও বিয়ানি বাজারের রেজোয়ান চৌধুরী (২১) নিউ ইয়র্কে বেড়াতে গিয়েছিলেন। সোমবার প্রথম প্রহরে বাফেলো এলাকার গ্র্যান্ড আইল্যান্ড বুলেভার্ডে নিয়ম ভেঙে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত গাড়িচালক বোরহান রহমান (২২) ইরে কান্ট্রি মেডিকেল সেন্টারে ভর্তি আছেন। তার অবস্থা আশংকামুক্ত নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালক ৮৭ বছর বয়সী রিচার্ড হিল্ডাব্র্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মিশিগান প্রবাসী শফিক রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজোয়ান কাজ করতেন স্থানীয় বনফুল রেস্তোরাঁয়। নাজিম খান কাজ করতেন এনওয়াইএক্স নামক একটি কোম্পানিতে। মিশিগান প্রোডাকশনে কাজ করতেন শফিউল আলম। তিন বন্ধুর লাশ বুধবার স্থানীয় ডিয়ারবর্ন গোরোস্তানে দাফন করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৪২৬ ঘ.