২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড-বড়তাকিয়ার মাঝামাঝি এলাকা থেকে অজ্ঞাতনামা আনুমানিক ২৫ বছরের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া জালালাবাদ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৭৪৯ ঘ.