২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সিরাজগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের বড়সারটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ এবং একটি বাস ভাংচুর করেছে এলাকাবাসী। নিহত মাসুদ রানা (৭) বেলকুচি উপজেলার বড়সারটিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে বেলকুচিগামী অটোরিকশা ওই স্কুল ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫২ঘ.