২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

বরিশালে আড়িয়াল খা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

বরিশাল, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে আড়িয়াল খা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মো. আনোয়ার হোসেন (৪২) গত বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আকস্মিকভাবে ভেঙে পড়া ঘর রক্ষা করতে গিয়ে আড়িয়াল খা নদীতে পড়ে নিখোঁজ হন। এ সময় একটি ঘরের মালামাল রক্ষা করতে গিয়ে স্থানীয় ৯/১০ লোক নদীতে তলিয়ে যায়। ট্রলারের সাহায্যে আনোয়ার ছাড়া অন্যদের উদ্ধার করা হয়। উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ারের লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৬২৩ ঘ.