২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৭ ট্রাক সেগুন কাঠ আটক

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের বলীরহাট এলাকা থেকে সাত ট্রাক সেগুন কাঠ উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 10:14 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের বলীরহাট এলাকা থেকে সাত ট্রাক সেগুন কাঠ উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটক করা হয় কাঠবাহী তিনটি ট্রাকও। তবে আটককৃতদের পরিচয় জানায়নি র‌্যাব। র‌্যাব-৭ এর লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কাঠ আটক করা হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকা থেকে অবৈধভাবে এসব কাঠ নগরীর চান্দগাঁও থানার বলীরহাটে আনা হচ্ছিল। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে কাঠবাহী তিনটি ট্রাক হাতেনাতে আটক করা হয়। এর আগে চারটি ট্রাকে করে অবৈধভাবে আনা কাঠ বলীরহাট এলাকায় রাস্তায় ফেলে রাখা হয়। পরিত্যক্ত অবস্থায় সেসব কাঠও জব্দ করা হয়েছে।” তিনি জানান, আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে আটককৃত কাঠের পরিমাণ ও মূল্য জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এমসি/কিউএইচ/এসইউ/১৬০৭ ঘ.