সাভার, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় এক উপ-পরিদর্শকের (এসআই) স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে বাইপাইল এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সানজিদা ইসলাম সম্পা (২১) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদেবপুর এলাকার বেলাল হোসেন খানের মেয়ে এবং এসআই রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।
স¤প্রতি আশুলিয়া থানা থেকে রফিকুলকে শেরপুরে বদলি করা হয়।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রফিকুলের বদলির পর সম্পা বাইপাইল এলাকার একটি ভাড়া বাসায় ছোট ভাই মইনুল হোসেন শফিককে নিয়ে থাকতেন। স্বামীর অনুপস্থিতিতে সম্পা পরকীয়ায় জড়িয়ে পড়লে পরিবারের লোকজন এ নিয়ে তাকে বকাঝকা করে।
এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, দুপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল
bdnews24