২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা ব্যবসায়ী আমিনের বিরুদ্ধে রায় ৮ জুলাই

ইয়াবা ব্যবসায়ী আমিন হুদার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মাদক মামলার রায় আগামী ৮ জুলাই ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়াবা ব্যবসায়ী আমিন হুদার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মাদক মামলার রায় আগামী ৮ জুলাই ঘোষণা করা হবে। ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেনের আদালতে মামলা দুটিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার এ দিন রাখেন বিচারক। এছাড়া হাই কোর্টের জামিন আদেশ বাতিল করে এদিন আমিন হুদাকে কারাগারে পাঠায় আদালত। ২০০৮ সালে উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে মুক্ত ছিলেন তিনি। ওই আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। ২০০৭ সালের ২৪ অক্টোবর গুলশানের দুটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির যন্ত্রপাতি ও বিভিন্ন নিষিদ্ধ সামগ্রীসহ আমিন হুদা এবং তার কর্মচারী আহসানুল হককে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে অবৈধ টেলিফোন যন্ত্রপাতি (ভিওআইপি), বিদেশি মদ, ফেনসিডিল, ও আইসপিল উদ্ধার করা হয়। ২৬ অক্টোবর তাদের বিরুদ্ধে গুলশান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে র‌্যাব বাদি হয়ে দুটি মামলা করে। একই বছরের ২৭ নভেম্বর আদালতে তাদের দুইজনকে আসামি করে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরের বছর ৩১ জুলাই আমিন হুদা হাইকোর্ট থেকে জামিন পান। পরে জামিন নেন আহসান। ঢাকার এ আদালতে দুই মামলার প্রতিটিতে ২০ জনের বেশি সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/আরএ/১৭৫০ ঘ.