২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্যবসায়ীকে গুমের অভিযোগ

গাজীপুরের পুবাইলে এক জমি ব্যবসায়ী গুম হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

গাজীপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের পুবাইলে এক জমি ব্যবসায়ী গুম হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। রোববার দুপুরে গাজীপুর সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন নামের ওই ব্যবসায়ীর বোন আফিজা বেগম এ অভিযোগ করেন। আফিজা জানান, গত ১৭ মে সন্ধ্যায় পূবাইলের খিলগাও এলাকা থেকে নিখোঁজ হন আনোয়ার। এরপর তার অনেক খোঁজ করেও সন্ধান না পাওয়ায় ১১ জুন জয়দেবপুর থানায় একটি একটি জিডি করেন। তিনি বলেন, “জমির ব্যবসা নিয়ে স্থানীয় আফসার উদ্দিনের ছেলে ইকবালের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় আনোয়ারের। নিখোঁজের এক সপ্তাহ আগে পূবাইল কলেজ গেইট এলাকায় রাতের অন্ধকারে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আনোয়ার গুরুতর আহত হন।” আনোয়ারকে ইকবালই গুম করেছে অভিযোগ করে আফিজা বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” এ ব্যাপারে তারা স্থানীয় প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৬২৮ ঘ.