২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ছেলের হাতে বাবা খুন

পারিবারিক দ্বন্দ্বের জেরে পটুয়াখালীতে এক ব্যক্তি তার ছেলের হাতে খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

পটুয়াখালী. জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক দ্বন্দ্বের জেরে পটুয়াখালীতে এক ব্যক্তি তার ছেলের হাতে খুন হয়েছেন। নিহত আবদুল বারেক (৫২) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের ছেলে অলিউল্লাহকে (২০) গ্রেপ্তার এবং তার মা ময়না বেগমকে আটক করা হয়েছে বলে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান জানান। ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম খালেকুজ্জামান খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বারেক তার স্ত্রী ময়না বেগমকে মারধর করে। এতে ছেলে অলিউল্লাহ ক্ষুব্ধ হয়ে বাবার মাথায় কুঠার দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বারেক মারা যায়। এ ঘটনার পর প্রতিবেশিরা অলিকে আটক করে তার জিম্মায় দেয় জানিয়ে চেয়ারম্যান খালেকুজ্জামান বলেন, পরে কলাপাড়া থানা পুলিশ অলিকে গ্রেপ্তার করে এবং তার মাকে আটক করে থানায় নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯৩৪ ঘ.