২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নিখোঁজ চিত্র পরিচালকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে নিখোঁজ এক চিত্র পরিচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

মুন্সীগঞ্জ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে নিখোঁজ এক চিত্র পরিচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন খলিফা (২৬) ঢাকার পল্লবী থানার মিরপুর ১৪ নম্বর সেক্টরের বাসিন্দা। তিনি রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের কাজে সহকারী চিত্র পরিচালকের দায়িত্বে ছিলেন। শনিবার লৌহজং থানা সংলগ্ন পদ্মা নদীর খেয়া ঘাট থেকে সুমনের লাশ উদ্ধার করে পুলিশ। লৌহজং থানার ওসি আরজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি শর্ট ফিল্মের লোকেশন নির্বাচনে বৃহস্পতিবার বিকেলে কয়েকজন সঙ্গীসহ উপজেলার খড়িয়া বেদেপল্লী সংলগ্ন তালপট্টি এলাকা থেকে একটি নৌকায় করে পদ্মা নদীতে যান সুমন। ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে গেলে সুমন পদ্মায় ডুবে নিখোঁজ হন। শনিবার তার লাশ প্রায় ৩ কিলোমিটার ভাটিতে লৌহজং থানাসংলগ্ন পদ্মার খেয়া ঘাটে ভেসে উঠে। লাশ নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি আরজু মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮৫৬ ঘ.