২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া চিকিৎসকের সাজা

রাজধানীর মোহাম্মদপুরের দুটি ক্লিনিকে শনিবার অভিযান চালিয়ে একজন ভুয়া চিকিৎসকসহ নয়জনকে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 10:12 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের দুটি ক্লিনিকে শনিবার অভিযান চালিয়ে একজন ভুয়া চিকিৎসকসহ নয়জনকে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ক্লিনিক দুটির মধ্যে নিউ মেডিল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারের শাহানা জামান শানুকে দুই বছর, একই ক্লিনিকের টেকনেশিয়ান উজ্জ্বল কুমার বিশ্বাস, দালাল রুবেল, জাহেদা ও তাসলিমাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সিপিএল ডায়াগনস্টিক সেন্টারের টেকনেশিয়ান শহিনুর রহমান, দালাল, ফারুক হোসেন, মাইনুল ইসলাম এবং অফিস সহকারি এনামুল হককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত র‌্যাবের সহায়তায় নির্বাহী হাকিম আনোয়ার পাশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হুমায়ুন রোডে পাশাপাশি এই দুটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার নামে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। নিউ মেডিল্যাব সেন্টারে শানু নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী পরিচয় দিয়ে প্যাডে রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। অথচ তিনি ইউনানি আয়ুর্বেদীয় মেডিক্যাল কলেজ থেকে পাস করা বলে স্বীকার করেন। তিনি ক্লিনিকের অন্যতম মালিক। একই ক্লিনিকের উজ্জ্বল শিকদার একজন চিকিৎসকের স্বাক্ষর নকল করে রোগীদের বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন দিয়ে িেআসছলেন। অন্যরা রোগীদের প্রলোভন দেখিয়ে এই ক্লিনিকে আনতেন বলে জানান আনোয়ার পাশা। শানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আয়ুর্বেদীয় কলেজ থেকে তিনি øাতক ডিগ্রি নেন ২০০৩ সালে, যা এমবিবিএস’র সমতুল্য। তবে চাইলে ওই ডিগ্রির কোনো সনদ তিনি দেখাতে পারেননি। আনোয়ার পাশা জানান, সিপিএল ক্লিনিকে এক্সরে মেশিনসহ বিভিন্ন যন্ত্র অনেক পুরানো ফলে ঝুঁকিপূর্ণ। তা ছাড়া রোগীদের বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন দেওয়া হলেও তা বৈধ চিকিৎসক দ্বারা পরীক্ষিত নয়। দুটি ক্লিনিকের একটিও তাদের বৈধতার কোনো কাগজ দেখাতে পারেনি জানিয়ে আনোয়ার পাশা জানান, এ ধরনের নানা অনিয়মের কারণেই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬১০ ঘ.