২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নগরীর বাকলিয়া থানার মিয়া খান নগর এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 08:56 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানার মিয়া খান নগর এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মো. শাহ আলম (২৭) মারা যান। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার আবুল কাশেমের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দর্জির দোকানে কাপড় ইস্ত্রি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আলম। আহত অবস্থায় তাকে চমেক হাসাপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৫৩ ঘ.