২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

কুষ্টিয়া, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার ভোরে উপজেলার আল্লাহর দর্গা গ্রামে কুষ্টিয়া র‌্যাবের অভিযানে গ্রেপ্তার যুবকের নাম রাজু আহমেদ (২৭)। তিনি ওই গ্রামের বাসিন্দা। র‌্যাবের কোম্পানি কমান্ডার মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে রাজুর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন ও তিনটি রামদাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী আবুল হাসনাত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাজু একজন চিহ্নিত সন্ত্রাসী বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৪২৯ ঘ.