২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ সদর উপজেলায় বাসচাপা পড়ে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 06:03 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঝিনাইদহ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় বাসচাপা পড়ে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর থানার এএসআই ইয়াসিন আলি জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কড়াইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের স্বাধীন (২৭) ও খামার মুন্দিয়া গ্রামের মিলন হোসেন (২৬)। এএসআই ইয়াসিন জানান, পোল্ট্রি ব্যবসায়ী স্বাধীন মোটর সাইকেলে করে তার বন্ধু মিলনকে নিয়ে ঝিনাইদহে আসছিলেন। তারা কড়াইতলা এলাকায় পৌঁছানোর পর রূপসা পরিবহনের একটি বাস পিছন থেকে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বাধীন ও মিলনের মৃত্যু হয় বলে জানান তিনি। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২০০ ঘ.