২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২

লালমনিরহাট-বুড়িমারী ও লালমনিরহাট-পার্বতীপুরে ট্রেনে কাটা পরে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

লালমনিরহাট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট-বুড়িমারী ও লালমনিরহাট-পার্বতীপুরে ট্রেনে কাটা পরে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সিংগীমারী গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে আলতাফ হোসেনে (৪৫) পরিচয় নিশ্চিত করেছে জিআরপি, অন্যজনের পরিচয় জানা যায়নি। লালমনিরহাট জিআরপি’র সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইদ্রিস আলী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রুটের যাত্রীবাহী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আলতাফ মারা যান। এ ছাড়া মধ্যরাতে লালমনিরহাট-পার্বতীপুরগামী রমনা এক্সপ্রেসের ধাক্কায় সিংগের ডাবুরী এলাকায় অজ্ঞাতপরিচয়ের (৪২) অপরজন নিহত হন। লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আব্দুল হাই জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৪০ ঘ.