২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় নাবিক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি ট্রলারে রশির সাথে পেঁচিয়ে এক নাবিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি ট্রলারে রশির সাথে পেঁচিয়ে এক নাবিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে কন্টিনেন্টাল গ্র“পের মালিকানাধীন ‘এফটি প্রাইড’ ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম (২৭) ওই ট্রলারের থার্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোরের অভয়নগরে। ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল নয়টার দিকে নগরীর সদরঘাট সংলগ্ন কর্ণফুলী নদীর তীরে এক নম্বর বয়াতে ট্রলার বাঁধার সময় রশিতে পেচিয়ে যায় শরীফুলের শরীর। শরীর থেকে মাথা আলাদা হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৬৪৯ ঘ.