রংপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেশনিং ব্যবস্থা চালু, ৬০ শতাংশ মহার্ঘভাতা প্রদান ও স্থায়ী পে-কমিশন গঠনসহ ছয় দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে সরকারি কর্মচারীরা।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের রংপুর শাখার উদ্যোগে এই ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সরকারি কর্মচারীরা।
এ সময় এক সমাবেশে বক্তৃতা করেন, রংপুর জেলা সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের সভাপতি গাওহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কারণে বর্তমান বেতনে জীবন ধারণ কষ্টকর হয়ে পড়েছে।
পরে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের কাছে স্মারকলিপি দেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২২ ঘ.
bdnews24