২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ইউনিপেটু’র ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপেটুইউ’র শীর্ষ আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেটের একটি আদালতে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

সিলেট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপেটুইউ’র শীর্ষ আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেটের একটি আদালতে । বুধবার সিলেটের মূখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মোহাম্মদ দিলজার হোসেনের আদালতে মামলাটি করেন নগরীর তাঁতীপাড়া এলাকার বাসিন্দা গোলাম সারওয়ার। আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদির কৌসুলি আশিক আহমদ খান। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ইউনিপেটুইউ এর শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রাহকরা তাদের জমানো টাকা আত্মসাতের অভিযোগ আনেন এই মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে। মামলায় বাদির আইনজীবী আশিক আহমদ সাংবাদিকদের জানান, অভিযুক্তরা হলেন- ইউনিপেটু’র চেয়ারম্যান সহিদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাছির হোসেন ওরফে ইমন, জেনারেল ম্যানেজার মো. জামসেদুর রহমান জামসেদ, সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দের বাসিন্দা ও ইউনিপের এজেন্ট আব্দুল বাসিত নাবিল, ইউনিপের ডিএমডি আবু তাহের, উপদেষ্টা মনজুর এহসান চৌধুরী ওরফে মিঠু চৌধুরী, পরিচালক আব্দুল জলিল ও পরিচালক অবসরপ্রাপ্ত মেজর এম এ মুকিত। মামলার অভিযোগে বলা হয়, ২০১০ সালের ২ মে থেকে ২০১২ সালের ৫ মে পর্যন্ত বাদি গোলাম সারওয়ার, তার আতœীয়-স্বজন ও পরিচিতজন ইউনিপেটুইউতে ৪ কোটি ২৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা বিনিয়োগ করেন। মূলধন ছাড়া বর্তমানে লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ৬৪০ টাকা। এই অর্থ পরিশোধ না করেই আসামিরা গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেন বাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৪৫ ঘ.