চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে মহনগরের দুই নম্বর মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তফাজ্জল হোসেন (৩৫) নগরীর মধ্যম হালিশহর দুই নম্বর মাইলের মাথা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
মঙ্গলবারের টানা বর্ষণের পর এ পর্যন্ত নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে মৃতের সংখ্যা দাঁড়ালো চার এ।
মঙ্গলবার সন্ধ্যায় বন্দর থানার আকমল আলী রোডে দুইজন এবং বিকালে চান্দগাঁও এলাকায় এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল সারোয়ার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইলের মাথা এলাকায় তড়িতাহত হবার পর রাত ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচপি/১৩২৮ঘ.
bdnews24