২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে চালকলের টারবাইন ভেঙে নিহত ১

রাজশাহীতে একটি চালকলের টারবাইন ভেঙে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

রাজশাহী, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে একটি চালকলের টারবাইন ভেঙে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক। শুক্রবার রাত ২টার দিকে বিসিক শিল্প নগরীর হক অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলামের (৪০) বাড়ি লালমনিরহাটের আজিজমাড়িয়া গ্রামে। আহত আব্দুর রাজ্জাক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বোয়ালিয়া মডেল থানার ওসি মোকাররম হোসেন জানান, শুক্রবার রাত ২টার দিকে ধান সিদ্ধ করার সময় হঠাৎ মিলের টারবাইন ভেঙে পড়ে। এতে আমিনুল ও রাজ্জাক গুরতর আহত হন। তাদের রাজশাহী মেডিকেলে নেওয়া হলে ভোর সাড়ে ৪টার দিকে মারা যান আমিনুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৪২০ ঘ.